আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার রাত ২ টার দিকে দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

.png)
খবর পেয়ে ভোলা কোস্টগার্ড ও দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ শুরু করেন। এদিকে নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনরা। নিখোঁজ তিনজন হলেন এরশাদ, মমিন ও আকবর।
ট্রলারের মালিক আব্দুর রহমান জানান, বুধবার রাত ২ টার দিকে নয়জন জেলে নিয়ে ট্রলারটি মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় তাসরিফ-২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙে যায়। পরে ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে।