ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতাকর্মীর পদত্যাগ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ৩০ অক্টোবর ২০২১
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতাকর্মীর পদত্যাগ
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা

ভোলায় স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণার একদিন পর পদত্যাগ করেছেন ৫৬ নেতাকর্মী। শনিবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতাকর্মীরা জানান, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় দল থেকে পদত্যাগ করেছেন তারা। এর মধ্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের ২৮ জন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ জন ও পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছোসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মতামত মূল্যায়ন না করে কেন্দ্রীয় কমিটি পৃথক দুটি কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে দলের কোনো ত্যাগী ও যোগ্য নেতা স্থান পায়নি। এমনকি পদ না চাওয়া দুজনকেও কমিটিতে রাখা হয়েছে। এ নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে।

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি, জাকির হোসেন মনির, হাফিজুর রহমান তসলিম, লুকু চৌধুরী, এবিএস সালামসহ জেলা, সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত ও পদত্যাগ করা সব নেতাকর্মী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!