[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি
নাশকতা মামলার আসামি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিবকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ফতুল্লার মাসদাইরস্থ কমিশনার খোরশেদ আলম খন্দকারের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রানা মুজিব ফতুল্লা মডেল থানার মাসদাইর তালা ফ্যাক্টরির মৃত হাজী হোসেন প্রধানের ছেলে।
.png)
ফতুল্লা মডেল থানার এএসআই সিরাজ মাতাব্বুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রানা মুজিবের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় দুটি নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!