ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছুটির দিনে ইনানী-পাটোয়ার টেকে পর্যটকদের ভিড়

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১২ আগস্ট ২০২২
ছুটির দিনে ইনানী-পাটোয়ার টেকে পর্যটকদের ভিড়
ছবি : ডেইলি বাংলাদেশ

কক্সবাজার থেকে মাত্র ৩০-৩৫ কিলোমিটার দক্ষিণে পর্যটকদের আকর্ষণীয় কাছাকাছি দু'টি পর্যটন স্পট ইনানী পাথুরে বিচ ও বড় পাথরের মেলা পাটোয়ার টেক। মনোমুগ্ধকর এ দুটি স্থানে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। শুক্রবার ছুটির দিনেও এর ব্যত্যয় ঘটেনি। 

ইনানী বিচের ব্যবসায়ী আলা উদ্দীন মিটু বলেন, কয়েক বছর ধরে করোনার কারণে ব্যবসায় মন্দাভাব ছিল। চলতি বছর ব্যবসা ভালো চলছে।পর্যটন মৌসুম না হলেও তুলনামূলক পর্যটকের সংখ্যা বাড়ছে।

পাটোয়ার টেকের ডাব ব্যবসায়ী সালাহ উদ্দীন জানান প্রচণ্ড গরম তাই ডাব ভালোই বিক্রি হচ্ছে। পর্যটকের সংখ্যা একেবারে কম না। দেখতে দেখতে বেশকিছু পর্যটক নজরে পড়ল পাটোয়ার টেকে।  এর মধ্য একজনের নাম পবিত্র কুমার চক্রবর্তী তারা দশ বন্ধু মিলে ফ্যমিলি ট্যুরে এসেছেন কক্সবাজার। উঠেছেন কলাতলীতে অবস্থিত হোটেল শাহজাদীতে। ভ্রমণের তৃতীয় দিন তারা ইনানী পাথুরে বিচ ও বড় পাথরের মেলা পাটোয়ার টেক দেখতে এসেছেন।

Advertisement

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কক্সবাজারের সবকটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের নজরদাার বাড়ানো হয়েছে। কক্সবাজারে বর্তমানে দিনের চেয়ে রাতের বেলায় জমজমাট থাকে পর্যটনকেন্দ্রগুলো। পর্যটক সেবায় ট্যুরিস্ট পুলিশকে নিয়োজিত করা হয়েছে। যে কারণে সিজন অব সিজন বলে কোনো কথা নেই, সারাবছর এখন পর্যটক আসছে কক্সবাজারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!