ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে লাফিয়ে টিকটক ভিডিও, তরুণ নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ১৩ আগস্ট ২০২২
নদীতে লাফিয়ে টিকটক ভিডিও, তরুণ নিখোঁজ
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে সেতু থেকে ধলেশ্বরী নদীতে লাফিয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে মো. রাসেল নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. রাসেল বরিশালের হিজলা উপজেলার হেলাল ব্যাপারীর ছেলে। তিনি পরিবারসহ মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, মো. রাসেল শনিবার দুপুরে বন্ধু নাইম, সোহাগ ও হামিমের সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। পরে মুক্তারপুর সেতুতে উঠে টিকটক ভিডিও তৈরির জন্য রাসেল ও হামিম সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেন। এ সময় হামিম সাঁতরে তীরে উঠতে আসে। তবে রাসেল ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

Advertisement

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয়রা জানিয়েছেন টিকটক ভিডিও তৈরি করতে তারা লাফ দিয়েছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযানে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল রোববার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!