শাহিনুর রহমান তালা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শুভাশুনি এলাকার আনিসুর রহমান জানান, সন্ধ্যার দিকে একটি গরু বোঝায় ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ওই সময় ট্রাক খাদে পড়ে চালকসহ ৬-৭ জন আহত হয়। ঘটনাস্থলেই মারা যায় ট্রাকে থাকা ৮টি গরু। স্থানীয়রা চালককে গুরুতর অবস্থায় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
.png)
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান জানান, নিহত ট্রাক ড্রাইভার শাহিনের লাশ বর্তমানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে পাঠানো হয়েছে। বাকী আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে।