[ দেশজুড়ে ]
একে একে ডুবে গেল ২ শিশু, পরক্ষণে ভেসে উঠল লাশ
ফাইল ফটো
সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্থভুজ গ্রামের মুনসুর আলমের ছেলে তোফাজ্জল হোসেন (৪) এবং একই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মোবারক হোসেন (৪)।
রোববার দুপুরে উপজেলার মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে নিজ বাড়ির উঠানে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির সামনের সড়কের দক্ষিণ পাশে মাটিয়ান হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে চতুর্থভুজ মসজিদের সামনে হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
.png)
স্থানীয় ওয়ার্ড সদস্য মাহবুব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে গোসল করতে গিয়ে ঐ দুই শিশু ডুবে মারা গেছে।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় কেউ জানায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!