ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ১৫ আগস্ট ২০২২
প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ২
চাটখিল থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।   

গ্রেফতার আসামিরা হলেন উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন ও একই গ্রামের মৃত হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু।   

সোমবার সকাল ১০টার দিকে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় এ মামলা দায়ের করেন। 

Advertisement

জানা যায়, গত সোমবার ৮ আগস্ট দুই আসামি সুকৌশলে গৃহবধূর রান্না ঘরে থাকা দুধের সঙ্গে ঘুমের চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়। প্রতিদিনের ন্যায় গৃহবধূ তার সন্তানদের নিয়া রাতের খাবার দাওয়ার শেষে রান্না ঘর থেকে দুধ পান করে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ২ আসামি গৃহবধূর শয়ন কক্ষের ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে। এ সময় গৃহবধূ টের পেলে স্বপন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে দুই আসামি পালিয়ে যায়। পরবর্তীতে গৃহবধূর বিবস্ত্র ছবি মুঠোফোনে পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে বিবস্ত্র ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে প্রেরণসহ ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূর সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় আসামিরা। 

ওসি তদন্ত জানায়, লিখিত অভিযোগ পেয়ে গতকাল রাতেই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!