ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ১৫ আগস্ট ২০২২
৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউপির হামকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক আমজাদ হোসেন হামকুড়িয়া গ্রামের বাসিন্দা। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, শনিবার বিকেলে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে আমার মেয়ে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে শাপলা ফুল তোলার জন্য যায়। এ সময় লম্পট আমজাদ হোসেন গ্রামের শেষপাড়ায় গনি বিএসসির পুকুরপাড়ে তাকে শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বাড়িতে আসার পর মেয়েকে অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এছাড়াও প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। 

বিষয়টি অস্বাভাবিক মনে হলে মেয়েকে জিজ্ঞেস করলে সে আমাদের বলে, শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে তাকে পুকুরপাড়ে ডেকে নিয়ে আমজাদ হাজী যৌন নিপীড়ন করেছে। পরে স্থানীয়রা গিয়ে লম্পট আমজাদ হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।

স্থানীয়রা জানান, আমজাদ হোসেন এর আগেও এমন একাধিক ঘটনা ঘটিয়েছে। এছাড়া পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছেন যৌন কেলেঙ্কারীর দায়ে। 

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!