সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম উপজেলার চরবাটা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেক ওরফে মানিকের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মো.হারুন ও মাসুদ। তাদের নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি মাঠে ধানের চারা রোপণ করছিলেন তিন কৃষক। ওই সময় বজ্রপাতে তিনজনই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান নজরুল ইসলাম।