ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ৬ আগস্ট ২০২২
চট্টগ্রামে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদে বজ্রপাতে মো. বুলবুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে নগরের বায়েজিদের বাংলাবাজারের দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে। বুলবুল বাংলাবাজারের জামতলা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, শনিবার দুপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন বুলবুল। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!