বুধবার দুপুরে উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরশেদ আলী একই গ্রামের নগর মৃধার ছেলে।
৪ নম্বর পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কলিম উদ্দিন কলি জানান, আরশেদ আলী বুধবার দুপুরে উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া এলাকায় নিজ পটল ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।