ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২ আগস্ট ২০২২
রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ১
প্রতীকী ছবি

রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কুদ্দুস শেখ সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে। আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার এবং জলিল সরদারের ছেলে জিয়া সরদার। 

আহত নইমদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এ সময় বজ্রপাত হলে তারা তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে গেলে কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পল্লী চিকিৎসক হারুন বলেন, আমার কাছে আসার আগেই কুদ্দুস শেখের মৃত্যু হয়। আহত নইমদ্দিন ও জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!