ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল অটোচালকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ৩ আগস্ট ২০২২
জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল অটোচালকের
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে তারা মিয়া নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হন।

বুধবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা মিয়া একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। বজ্রপাতে আহতরা হলেন- মৃত তারা মিয়ার স্ত্রী সীমা বেগম এবং একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মমতাজ বেগম। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর থেকে একাধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা মিয়ার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!