ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৭

নাটোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০২, ১ আগস্ট ২০২২
নাটোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৭
ছবিতে আশিক হোসেন

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে বজ্রপাতে আশিক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাতজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আশিক একই এলাকার সিহাব উদ্দিনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী জানান, সকালে চায়ের দোকানে সিহাব উদ্দিন এবং তার ছেলে আশিকসহ ১০ থেকে ১২ জন চা পান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। এতে সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে চায়ের দোকানে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!