ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ৩১ জুলাই ২০২২
ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হাসিনা গার্লস স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

মৃত সাদ রাজরামপুরের মৌলভী পাড়া মহল্লার সেরাজুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাদ আহত হন। পরে স্থানীয়রা তাকে মাঠ থেকে আহতাবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!