ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওষুধ নিয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ৩০ জুলাই ২০২২
ওষুধ নিয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে জামিলা খাতুন (৫৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জামিলা খাতুন ওই এলাকার খাজেম আলীর স্ত্রী।

জানা গেছে, শনিবার দুপুরে আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায়। একইসঙ্গে বৃষ্টি শুরু হলে জামিলা খাতুন পার্শ্ববর্তী বাড়ি থেকে ওষুধ নিয়ে ফিরে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!