ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজীপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ২৯ জুলাই ২০২২
কাজীপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুরে বজ্রপাতে মনছের আলী ও নুরুজ্জামান নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী চরে এ ঘটনা ঘটে।

মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, দুপুরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির মধ্যে ঐ দুই কৃষক পাট গাছ কাটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই ঐ দুই কৃষকের মৃত্যু হয়। এ সময় মৃত নুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা খাতুন আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Advertisement

কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!