ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ২৮ জুলাই ২০২২
মেহেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা ও কাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হাড়াভাঙ্গা গ্রামের ৬৫ বছর বয়সী কৃষক আকরাম হোসেন ও কাজিপুর গ্রামের ৪৫ বছরের জাহাঙ্গীর আলম। আহতরা হলেন- ব্রজপুর গ্রামের ৪৫ বছরের মুন্নাফ আলী ও কাজিপুর গ্রামের ৫৫ বছরের হাউস আলী।

কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন, দুপুরের দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাড়াভাঙ্গা মাঠে আকরাম ও হাউস আলী এবং মুন্সিপাড়ায় জাহাঙ্গীর ও মুন্নাফ কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে চারজন আহত হন। গুরুতর অবস্থায় আকরামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!