ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ২৫ জুলাই ২০২২
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
ফাইল ছবি

মেহেরপুরে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভূক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।

রোববার সকাল থেকে সোমবার ভোররাত পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় তিনজন ও মুজিবনগর থানা পুলিশ মামলায় একজনকে গ্রেফতার করে।

সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গ্রেফতার অভিযানে অংশ নেন। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!