[ দেশজুড়ে ]
ফেনীতে অবৈধ মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে অবৈধ মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়ন্দা পুলিশ। শুক্রবার রাতে সোনাগাজী উপজেলার ডাকবাংলা-বক্তার মুন্সি সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ন্দা পুলিশের ওসি মো. মেজবাহ্ উদ্দিন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী উপজেলার ডাকবাংলা-বক্তার মুন্সি সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সোনাগাজীর পাইক পাড়ার মাহাবুবুল হকের ছেলে আব্দুল হামিদ রিয়াদ (৩৪), একই গ্রামের আবু আহাম্মদের ছেলে আরিফুর রহমান বাবু (৩০), মান্দারি গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (২৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!