[ দেশজুড়ে ]
ফেনী যুবদল সভাপতি জসিম অস্ত্রসহ গ্রেফতার
জাকির হোসেন জসিম- ফাইল ফটো
ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৪৮) ঢাকার বিজয়নগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার রামপুরার বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা করেছে। গ্রেফতার জাকির হোসেন জসিমের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!