ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ছাত্রদল-যুবদলের ১১ নেতাকর্মী আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১৮ জুলাই ২০২২
জামালপুরে ছাত্রদল-যুবদলের ১১ নেতাকর্মী আটক
পুুলিশের হাতে আটককৃত নেতারা- ছবি: সংগৃহীত

জামালপুরে ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় শহরের শফি মিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা যাওয়ার সময় পুলিশকে ধাওয়া করে। এ সময় ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ইবনে নবাব, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন, ছাত্রদল নেতা জাহিদ, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিম ও যুবদল নেতা মনি রয়েছেন।

Advertisement

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, আটকরা নাশকতার চেষ্টা করছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!