আটককৃতরা হলেন- কালাই পৌরসভার দুরুঞ্জ মহল্লার আব্দুস সামাদের ছেলে কালাই পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান এবং কাজীপাড়া মহল্লার আশরাফ সরদারের ছেলে সাজু সরদার। রোববার সন্ধ্যায় কালাই পৌরসভার পাঁচশিরা সড়ক থেকে তাদের আটক করা হয়।
রোববার সন্ধ্যায় পৌরসভার নামে ভুয়া রশিদ ছেপে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন তারা। এ সময় হাটবাজারের ইজারাদার ও পৌরসভা কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
.png)
কালাই পৌরসভার হাটবাজারের দায়িত্বে থাকা বাবলু জানান, বেশ কয়েক দিন থেকে পৌরসভার নামে ভুয়া রশিদ ছেপে ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান চাঁদাবাজি করে আসছিলেন।
কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল জানান, পৌরসভার ভুয়া রশিদ ছেপে চাঁদাবাজি করার সংবাদ পাওয়ার পর তাদের ধরে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের ধরে নিয়ে যায়।
কালাই থানার ওসি মো. সেলিম মালিক বলেন, আটককৃত সাজু মিয়া এবং সাজ্জাদুর রহমানসহ একটি চক্র গত একমাস ধরে কালাই পৌরসভার নামে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদার টাকা আদায় করছিলেন। এমন খবর পেয়ে মেয়র হাট ইজারাদারদের মাধ্যমে সেই চক্রটির দুজনকে পৌরসভায় ধরে নিয়ে আসে। পরে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় হস্তান্তর করে।