[ দেশজুড়ে ]
ইয়াবাসহ যুবদল নেতা জাহাঙ্গীর গ্রেফতার
গ্রেফতারকৃত যুবদল নেতা জাহাঙ্গীর মোল্লা- ছবি: সংগৃহীত
পাবনার বেড়ায় ইয়াবাসহ যুবদল নেতা জাহাঙ্গীর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার জয়গুরু চানঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর মোল্লা বেড়া পৌর যুবদলের আহ্বায়ক। তিনি উপজেলার মথুরাবাজার গ্রামের রিয়াজ মোল্লার ছেলে। তার নামে আরো সাতটি মামলা রয়েছে।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর মোল্লাকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, জাহাঙ্গীর মোল্লা অনেক দিন থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারে জড়িত। মাদক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!