[ দেশজুড়ে ]
চাঁদপুরে যুবদল নেতা গ্রেফতার
কামরুল ইসলাম সোহেল- ফাইল ফটো
চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ২টার দিকে শহরের পুরানবাজার জাফরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, কামরুল ইসলাম সোহেলকে নিজ বাড়ি থেকে পুরানবাজার ফাঁড়ির এসআই নয়ন চন্দ্র গ্রেফতার করেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!