ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৬

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৬ জুলাই ২০২২
মেহেরপুরে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৬
গ্রেফতার-প্রতীকী ছবি

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মাদক মামলায় পাঁচজনসহ ছয় আসামি গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সকাল থেকে শনিবার (১৬ জুলাই) ভোর পর্যন্ত সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

এ সময় ৭০ বোতল ফেনসিডিল, ৯ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় তিনটি ও গাংনী থানায় একটি মামলা হয়।

Advertisement

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী থানা পুলিশ আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় একজন ও নিয়মিত মাদক মামলায় দুইজন আসামি রয়েছে। এছাড়া সদর থানা পুলিশ তিনটি মাদক মামলায় তিনজন আসামি গ্রেফতার করেছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ এসব অভিযানে নেতৃত্ব দেন। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!