[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫
ফাইল ছবি
মেহেরপুরে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মাদক মামলায় দুইজনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত সিআর মামলায় তিনজন, নিয়মিত মাদক মামলায় মুজিবনগর থানা পুলিশের অভিযানে একজন ও গাংনী থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গাংনী ও মুজিবনগর থানায় পৃথক অভিযোগ করা হয়েছে।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ এসব আসামিদের গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। গ্রেফতারদের মঙ্গলবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!