এর আগে সোমবার রাত ১০টার দিকে সান্তাহার স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১০টি টিকিট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, আদমদীঘির সান্তাহারের সাঁতাহার গ্রামের মসলিম ঢালির ছেলে মানিক ঢালি ও জিল্লুর রহমানের ছেলে মামুন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার হাবিলদার শফিকুল ইসলাম বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করেছেন।
.png)
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট সংকট চলছিল। এ সুযোগে রেলওয়ের এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারিদের যোগসাজশে টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে। সোমবার রাতে সান্তাহার স্টেশনের কাউন্টারের সামনে কালোবাজারি চক্রটি অধিক মূল্যে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছে। ওই খবরে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে কালোবাজারি চক্রের সদস্য মানিক ঢালি ও মামুনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের এসি ও ননএসি বগির ১০টি টিকিট উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।