ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে চোরাই অটোরিকশাসহ ৩ বন্ধু গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:৪০, ১৮ জুলাই ২০২২
লক্ষ্মীপুরে চোরাই অটোরিকশাসহ ৩ বন্ধু গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলা মিয়ার বেড়ি থেকে তাদের গ্রেফতার করে শহর ফাঁড়ির পুলিশ। এ সময় একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতাররা আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সদস্য। চুরির পর অটোরিকশার রং ও বিভিন্ন সরঞ্জাম বদলে বিক্রি করে দেন তারা। 

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার উত্তর হামছাদি ইউপির আব্দুর রহিমের ছেলে রবিন, করিম ও রুবেল। রবিনের ঘনিষ্ঠ বন্ধু তারা। কমলনগর উপজেলার বাসিন্দা করিম ও রুবেল।

Advertisement

পুলিশ জানায়, ৫ জুলাই রাতে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। ঘটনাটি তদন্ত করে আসছিল পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকার এক ব্যক্তির কাছ থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির তথ্য অনুযায়ী রবিনকে গ্রেফতার করা হয়। পরে রবিনের তথ্য অনুযায়ী তার দুই বন্ধু করিম ও রুবেলকেও গ্রেফতার করা হয়েছে। 

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। তারা আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সদস্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!