শুক্রবার (১৫ জুলাই) রাতে ওই শিশুটির বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। রাতেই আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার কাওয়াকোলা ইউপির দুর্গম চরাঞ্চল মহিষাহাটা গ্রামের ফরিদ শেখের দুই ছেলে সাগর, শাকিল এবং স্ত্রী রেখা খাতুন।
.png)
শনিবার (১৬ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি জানান, শিশুটির মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয় শিশু মাহমুদা। পরদিন শুক্রবার বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়ায় সন্দেহ হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির নাক-মুখ দিয়ে রক্ত আসছিল। রাতেই এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।