[ দেশজুড়ে ]
যুবককে গলা কেটে হত্যার পর বসতঘরে আগুন, গ্রেফতার ১২
সিলেট জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটের গোয়ানইঘাটে এক যুবককে গলা কেটে হত্যার পর বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার ১২ জনের মধ্যে ৯ জনকে আদালতে পাঠানো হচ্ছে আর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন >>> মা-বাবা-বোন হারানো সেই নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি
.png)
গ্রেফতাররা হলেন শাহীন, লুৎফুর, আলী হোসেন, আলম হোসেন, বেলায়েত হোসেন, কাজী কামাল, আব্দুন নুর, জসীম উদ্দীন, হাবিবুল্লাহ, মিসবাহ ও অলিউল্লাহ।
এর আগে শুক্রবার রাতে পূর্বের হত্যাকাণ্ডের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু এলাকার আবদুল খালিকের ছেলে আবদুল কাদিরকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় ওই যুবকের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!