গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন, জগন্নাতপুর ইউনিয়নের জাকির হোসেন ও ১৬ নম্বর ওয়ার্ডের সালা উদ্দিন।
সোনাইমুড়ী থানার ওসি হারুনুর রশিদ জানান, সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকার নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পূর্ব পাশে আল্লাহর দান রাজন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে গাঁজা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই গাঁজার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
.png)
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা করা হয়েছে। সোমবার সকালে ওই মামলায় তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।