শনিবার বিকেলে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু মোস্তাফিজুর রহমান একই গ্রামের আজাহার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বৃষ্টিপাত শুরু হয়। এরমধ্যে আমন ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময় বজ্রপাতে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। ফিজারকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
.png)
খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন বলেন, বৃষ্টি এবং বজ্রপাতের মধ্যে মাঠে কাজ করছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।