ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ৩ আগস্ট ২০২২
চৌগাছায় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় মো. সেলিম হোসেন নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের মাঠে দাউদ হোসেনের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। মৃত সেলিম হোসেন একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সেলিম হোসেন বুধবার সকাল থেকে গ্রামের জনৈক দাউদ হোসেনের ধানক্ষেতে আট থেকে ১০ জন কৃষিশ্রমিকের সঙ্গে রোপা আমনের চারা রোপণ করছিলেন। বেলা ১১টার দিকে বৃষ্টি ও বজ্রপাত হওয়া শুরু করলে সব শ্রমিক মাঠ ছেড়ে গ্রামের দিকে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতে সেলিম জ্ঞান হারান। পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন সেলিমের মৃত্যু হয়েছে।

Advertisement

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!