ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ১৫ আগস্ট ২০২২
শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা 
নিহত মো. এমরান হোসেন মুন্না। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. এমরান হোসেন মুন্না সদর উপজেলার নোয়াখালী ইউপির পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে।  

সোমবার ভোরে উপজেলার বিনোদপুর ইউপির জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতের বাবা আহমদ উল্যাহ অভিযোগ করে জানান, ৪ বছর আগে প্রেমের সম্পর্কে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে তার ছেলে মুন্না। বিয়ের পর থেকে মুন্নার সঙ্গে শিল্পীর  পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জেরে গত দুই মাস ধরে স্ত্রী, শ্বশুর-শাশুড়ির সঙ্গে মুন্নার বিরোধ চলে আসছে। দুইদিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় মুন্না। সোমবার ভোরে শ্বশুর বাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে।

Advertisement

আহমদ উল্যাহ জানান, ছেলে মুন্না আত্মহত্যা করেনি। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে। সঠিক ময়নাতদন্তের মাধ্যমে হত্যার রহস্য বেরিয়ে আসবে।  

এদিকে মুন্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মুন্নার শ্বশুর মোরশেদ আলম মুসার।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!