সোমবার ভোরের দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন কালভার্টে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন তুহিন, শামীম, নাহিদ, হাসান, ওমর ফারুক, মাহিদ, তানিয়া সুলতানা, নাজনীন আক্তার, রাইফাসহ ২১ জন। এরা সবাই লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ ও রংপুরের বাসিন্দা।
.png)
আমতলী থানা পুলিশ ও আমতলী ফায়ার সার্ভিস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। পথে বাসটি মহিষকাটা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের পাশে খাদে পড়ে বাসটি। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. সুমন বিশ্বাস জানান, আহত ২১ রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আহতদেরকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।