ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৫ আগস্ট ২০২২
নবীনগরে ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারে এ ঘটনা ঘটে। নিহত খায়ের মিয়া কুড়িঘর এলাকার আবুল কালামের ছেলে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, খায়ের মিয়া সঙ্গে তার চাচাতো ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে কুড়িঘর বাজারে একটি দোকানে দুইজন চা পান করছিলেন। এ সময় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রফিক মিয়া খায়েরকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে চাচা রফিক মিয়া অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!