ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-প্রাইভেটকারের সংর্ঘষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৬ জুলাই ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-প্রাইভেটকারের সংর্ঘষ, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। 

শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকার আবদু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪৫)  ও সদর উপজেলার মজলিশপুর এলাকার আব্দুল মন্নফের ছেলে অটোরিকশা চালক চাঁন বাদশা (৫০) । 

Advertisement

আহতরা হলেন নিহত ব্যবসায়ী বিল্লাল হোসেনের ভাতিজা শাকিল মিয়া, তার স্ত্রী মিতু আক্তার, মা-শিরিন আক্তার ও হাসিবুল হোসেন।

জানা যায়, কসবা উপজেলার খাড়েরা গ্রাম থেকে ব্যবসায়ী বিল্লাল হোসেন তার স্বজনদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদার পাড়া আসছিলেন। এ সময় পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার পৌঁছলে তাদের অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী বিল্লাল হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিরশা চালক চাঁন বাদশাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর চারজন আহত হয়। আহত চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, দুপুরে সদর উপজেলার উজানিসার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকার মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!