[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে রোকন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের রেললাইনের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রোকন মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কালিয়ান গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির প্যান্টের পকেটে আইডি কার্ডের মাধ্যমে তার নাম, ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!