[ দেশজুড়ে ]
চট্টগ্রামে গৃহবধূর রহস্যময় মৃত্যু, লাশ উদ্ধার
গৃহবধূ লাকি- ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকা থেকে লাকি নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সুবেদার পুকুরপাড় রশিদ মঞ্জিলের সেমিপাকা ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
লাকি একই উপজেলার মেখল ইউপির কাইয়ুম মেম্বারের বাড়ির ফজল করিমের মেয়ে।
.png)
থানা সূত্র জানায়, সংবাদ পেয়ে পুলিশের এসআই (অপারেশন) আমিনুল ইসলাম ও এসআই রফিক সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জানা গেছে, গত ২৮ জুলাই রশিদ মঞ্জিলে স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় উঠেছে লাকি দম্পতি। ভাড়া বাসায় উঠার মাত্র তিনদিনের মাথায় গৃহবধূর মৃত্যু রহস্যের জন্ম দিয়েছে। গৃহবধূর লাশ উদ্ধারের তার স্বামী পলাতক ছিল।
হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বলেন, গৃহবধূ হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!