নিহত গৃহবধূ রোমানা বেগম নগরের মিরের ময়দান এলাকার অর্ণব-৩০ বাসার বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী। তিনি মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, গত শুক্রবার দুপুরে নগরীর মিরের ময়দান থেকে রোমানা বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ হন। এরপর আর তিনি আর বাসায় আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ওই নারীর কোনো সন্ধান না পাওয়ায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন রোমানা বেগমের স্বামী আব্দুল হামিদ।
.png)
তিনি বলেন, সোমবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার কানিশাইল এলাকাস্থ সুরমা নদীতে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় তার লাশ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই আকবর হোসেন রোমানা বেগমের লাশ শনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণেই হয়তো তিনি নদীতে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদেন্তর পর বিস্তারিত জানা যাবে।