ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ৫ পলাতক আসামি গ্রেফতার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৯, ১৬ আগস্ট ২০২২
আখাউড়ায় ৫ পলাতক আসামি গ্রেফতার 
গ্রেফতার-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার মনিয়ন্দ  ইউনিয়নের মধ্যপাড়া  গ্রামের মো. হাসেন মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন, মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আল-আমিন, দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মন মিয়ার স্ত্রী রাজেদা বেগম, পৌর এলাকার কুমাড়পাড়ার আব্দুল খালেকের ছেলে মিঠুন মিয়া ও উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে মাদকসহ  বিভিন্ন মামলা রয়েছে। আদালত কর্তৃক ওয়ারেন্টভূক্ত হওয়ায় তারা ও দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। 

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!