ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাঁশঝাড়ে ঝুলছিল কিশোরের লাশ, হাতে লেখা ‘জে প্লাস এস’

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১৮ আগস্ট ২০২২
বাঁশঝাড়ে ঝুলছিল কিশোরের লাশ, হাতে লেখা ‘জে প্লাস এস’
স্বজনদের আহাজারি

সিলেটের বিয়ানীবাজারে একটি বাঁশঝাড় থেকে জাবের আহমদ নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের বড়গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

জাবের আহমদ বড়গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।

মৃত জাবেরের বাবা আব্দুল মতিন জানান, সকালে বাড়ির পাশে জমিতে ধান রোপণের জন্য যায় জাবের। দুপুর ১২টার দিকে খাবার নিয়ে তার মা ওই জমিতে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে বাঁশঝাড়ে ফাঁস লাগানো জাবেরের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন ও পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তার হাতে ইংরেজিতে জে প্লাস এস লেখা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!