ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে নিখোঁজ ১১ জেলের সন্ধান মিলেছে ভারতে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫২, ২০ আগস্ট ২০২২
বঙ্গোপসাগরে নিখোঁজ ১১ জেলের সন্ধান মিলেছে ভারতে
ছবি: সংগৃহীত

বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলার থেকে নিখোঁজ থাকা ১১ জেলের ভারতে সন্ধান পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। 

তিনি জানান, ভারতের সাউথ সুন্দরবন ফিসারম্যান আ্যন্ড ফিস ওয়ার্কাস ইউনিয়ন উদ্ধারকৃত জেলেদের তথ্য তাকে জানিয়েছে এবং ছবিসহ পাঠিয়েছেন। এর মধ্যে জেলে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। 

এছাড়া ইব্রাহীম, ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসুল্লী, আবুল কালাম, আব্বাস গাজীসাজু, আকবর হোসেন এদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে। 

Advertisement

আনসার উদ্দিন মোল্লা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতায় কন্টোল রুমে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের সাতটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় মৎস্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আরো কোনো নিখোঁজ জেলেদের সন্ধান পেলে তারা আমাদের অবহিত করবেন। 

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে। এছাড়া কুয়াকাটাসংলগ্ন দক্ষিণ উপকূলে নিখোঁজ জেলেদের মধ্যে থেকে একজন ছাড়া বাকি সবাইকে উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!