[ দেশজুড়ে ]
সুন্দরবনে তিন ট্রলারসহ ৪১ জেলে উদ্ধার
ছবি: সংগৃহীত
সুন্দরবনের কুকরাখালী এলাকা থেকে ৪১ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকা থেকে তিনটি ডুবন্ত ট্রলার উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার সন্ধ্যার পর এসব জেলে ও মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনের কুকরাখালী থেকে ৪১ জেলেকে উদ্ধার করা হয়েছে। অধিকাংশ জেলের বাড়ি বরগুনায়। তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। বৈরী আবহাওয়ায় ভাসতে ভাসতে এদিকে চলে এসেছেন। জেলেরা জানান, তারা পাঁচটি নৌকায় ছিলেন। তবে তিনটি নৌকার সন্ধান পেয়েছেন। এসব জেলেকে তাদের বাড়ির উদ্দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!