ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের কোল থেকে পড়ে অ্যাম্বুলেন্সের নিচে শিশু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২২ আগস্ট ২০২২
মায়ের কোল থেকে পড়ে অ্যাম্বুলেন্সের নিচে শিশু
প্রতীকী ছবি

ভোলায় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে পড়ে অ্যাম্বুলেন্স চাপায় আরিফ নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে ভোলা জেলা শহরের পানের আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ সদর উপজেলার রতনপুর গ্রামের বাছেদের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে একটি অটোরিকশায় করে মা ও ছেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি পানের আড়ত এলাকায় পৌঁছে ব্রেক করলে মায়ের কোল থেকে আরিফ ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় একটি অ্যাম্বুলেন্স চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Advertisement

ভোলা সদর মডেল থানার এসআই মেরাজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!