ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২৩ আগস্ট ২০২২
পলাশে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গাঁজাসহ আটককৃতরা

নরসিংদীর পলাশে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাবো গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. নাঈম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মৃত তৈয়ব আলীর ছেলে মো. আরমান হোসেন।

সোমবার রাতে জিনারদীর বরাবো গ্রাম দিয়ে মাদকের চালান আসছে এমন সংবাদ পেয়ে সেখানে অবস্থান নেয় পলাশ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গী ফোর্স। পরে রাত সাড়ে ১২টার দিকে দ্রুতগামী একটি প্রাইভেটকার সেখান দিয়ে যাওয়ার পথে তা সন্দেহ হলে পুলিশ প্রাইভেটকারটি আটকে তল্লাশি চালায়।

Advertisement

এ সময় প্রাইভেটকারের পেছন থেকে দুটি বস্তার ভেতরে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া গাঁজাসহ প্রাইভেটকারের আরোহী নাঈম ও আরমানকে আটক করা হয়।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!