কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সকালে চালক শাহজাহান মিয়া সড়কের বিটুমিন নিয়ে যাচ্ছিল। শম্ভুগঞ্জ মোড়ে চাকা ফেটে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। চালক গাড়ি থেকে লাফিয়ে নামার সময় দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
তিনি আরো জানান, গুরুতর আহত শাহজাহান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেছেন।
.png)