ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে তিন দোকানসহ পাঁচ গাড়িতে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯, ১ জুলাই ২০১৯
হবিগঞ্জে তিন দোকানসহ পাঁচ গাড়িতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ শহরে আগুনের ঘটনায় তিন দোকানসহ পাঁচটি গাড়ি পুড়ে গেছে। এর মধ্যে চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল রয়েছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার রাতে শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তানিয়া রেস্টুরেন্ট ও বিসমিল্লাহ থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকানসহ চারটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তিনি আরো জানান, আগুনের ঘটনায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!